বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় পেসারকে ব্যাট উপহার দিলেন কোহলি
বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় পেসারকে ব্যাট উপহার দিলেন কোহলি
BD HIGHLIGHTS
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে আকাশ দীপকে নিজ থেকেই একটা ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্ট খেলার অপেক্ষায় থাকা আকাশকে যেন বোলিংয়ে সেরাটা দেওয়ার অনুপ্রেরণাই দিলেন ভারতের সাবেক অধিনায়ক। কোহলির কাছ থেকে উপহার পাওয়ার বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে ছবি দিয়ে নিশ্চিত করেছেন আকাশ। সঙ্গে ২৭ বছর বয়সী পেসার ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ বিরাট কোহলি ভাইয়া।’ বাংলাদেশের বিপক্ষে সিরিজে জাসপ্রিত বুমরাহ, মোহম্মদ সিরাজ ও নবাগত যশ দয়ালের সঙ্গে পেসার হিসেবে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের হয়ে গত ফেব্রুয়ারিতে অভিষেক টেস্ট খেলা আকাশ। কোহলি শুধু ভারতীয় সতীর্থদেরই ব্যাট উপহার দেননি, বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররাও পেয়েছেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে ব্যাট দিয়েছিলেন কোহলি। আজ থেকে ২ বছর আগে ব্যাট উপহার পেয়েছিলেন লিটন দাসও। বাংলাদেশি উইকেটরক্ষকের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকে উপহার দিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি। ব্যাট না পেলেও একই বছর কোহলির কাছ থেকে জার্সি পেয়েছিলেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।