BD Highlights
ক্রিকেট

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার

পিঠের চোটে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গার। এর আগে ১৬ সদস্যের ঘোষিত দলে ছিলেন তিনি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির ক্রিকেট বোর্ড জানায়, মেরুদণ্ডের নিচের দিকে চোট পেয়েছেন বার্গার। তাকে চিকিৎসার জন্য দেশে ফেরত পাঠানো হবে। বর্তমানে আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আবুধাবিতে আছেন বার্গার। কিন্তু সেখানেই অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তার চোট ধরা পড়ে। দুই টেস্টের টেস্ট সিরিজ আগামী ২১ অক্টোবর শুরু হবে মিরপুরে। প্রথম টেস্ট শেষে দ্বিতীয়টি খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। বন্দর নগরীতে শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন