BD Highlights
ক্রিকেট

বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৯ ক্রিকেটার

বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৯ ক্রিকেটার
আগামীকাল (৩০ নভেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের নিলাম অনুষ্ঠিট হবে। জমজমাট নিলামের মাত্র একদিন আগে খেলোয়াড় তালিকায় বড় ধরনের রদবদল এনেছে বিসিবি। ফিক্সিং সন্দেহের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত হালনাগাদ তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই মুখ এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। এর আগে বিসিবি জানিয়েছিল, গত আসরে ফিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যেসব ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের কাউকে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। সেই কঠোর অবস্থানের অংশ হিসেবেই এবার কোপ পড়ল বিজয় ও মোসাদ্দেকের ওপর। বিজয় ও সৈকত ছাড়াও আরও ৭ জন ক্রিকেটারকে চূড়ান্ত তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাদ পড়া ক্রিকেটারের সংখ্যা ৯ জন। তারা হলেন আরিফুল হক, নিহাদুজ্জামান, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন সিনিয়র, আলাউদ্দীন বাবু, শুভম রানজানে (যুক্তরাষ্ট্র), বিজয় ও সৈকত। এদিকে, নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকে। প্রথম তালিকায় তার নাম থাকা নিয়ে বেশ সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সব জল্পনা উড়িয়ে দিয়ে হালনাগাদ তালিকায় ‘সি’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন এই লেগ স্পিনার। প্রসঙ্গত, বিপিএলের সর্বশেষ আসরে এনামুল হক বিজয় খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে, আর মোসাদ্দেক ছিলেন ঢাকা ক্যাপিটালসে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন