গত ১৯ জানুয়ারি ঢাকা থেকে ৭ দল নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল বিপিএলের, তা পুনরায় ঢাকায় এসে শেষ গন্তব্যে পৌঁছেছে। ৪৬ ম্যাচের বিপিএলের ম্যাচ হয়েছে ৪০টি। ম্যাচ বাকি আছে আর ছয়টি। প্রথম পর্বের শেষ দুটি ম্যাচ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে। এর পর দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ম্যাচ। ফাইনাল ১ মার্চ। শেষ ছয় ম্যাচের জন্য স্টেডিয়ামের গ্যালারির টিকিটের দাম প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের দাম বাড়েনি। আগের দামেই পাওয়া যাবে টিকিট। সর্বনিম্ন ২০০ টাকায় মিলবে ইস্টার্ন গ্যালারির টিকিট। স্বশরীরে ও অনলাইনে দু'ভাবেই টিকিট কেনা যাবে। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে ২১ ফেব্রুয়ারি থেকে। ম্যাচ ডে’র আগের দিন সেই টিকিট সংগ্রহ করা যাবে স্টেডিয়ামের পাশের নির্দিষ্ট বুথ থেকে। সরাসরি টিকিট কেনা যাবে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্রি হবে টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকায়। এছাড়া, ক্লাব হাউজ ৮০০ টাকায় এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।