বিপিএলে ফিক্সিংয়ের দায়ে এক ক্রিকেটারসহ পাঁচজন নিষিদ্ধ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিষিদ্ধদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক তৌহিদ, ক্রিকেটার অমিত মজুমদার, নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী এবং চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার সামিনুর রহমান। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, বেটিং (জুয়া), তদন্তে অসহযোগিতা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিসিবি আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার দিন থেকে ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। তবে সামিনুর রহমানকে ‘নোটিশ অব ইনটেনডেড এক্সক্লুশন অর্ডার’ দেওয়ায় তার আত্মপক্ষ সমর্থনের কোনো অধিকার নেই। এই পর্যায়ে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না। বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৯ মাদ ব্যাপী তদন্তের পর একই বছরের অক্টোবরে বিসিবির কাছে ৯০০ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। তদন্তের মূল বিষয়গুলো ছিল বেটিং সংক্রান্ত কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব, কোডের ধারা ৪.৩-এর অধীনে ইস্যু করা ডিমান্ড নোটিশ পালনে ব্যর্থতা, সংশ্লিষ্ট তথ্য ও যোগাযোগ গোপন বা মুছে ফেলা এবং নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তার (ডিএসিও) সাথে তদন্তে সহযোগিতা না করা। তদন্ত কমিটির সেই রিপোর্ট পরবর্তীতে যাচাই-বাছাই করেন বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। সেই যাচাই-বাছাইয়ে পাওয়া প্রমাণের ভিত্তিতেই এবার নিষিদ্ধ হলেন এই পাঁচ জন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।