দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। গত মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগের পর কোনো স্বীকৃত ক্রিকেট খেলেননি ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। বিপিএলের গত আসরে সাব্বিরের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। তবে আগামী সোমবার শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ঢাকা ক্যাপিট্যালসের হয়ে মাঠে নামার কথা তার। এই টুর্নামেন্টে ভালো খেলে জাতীয় দলে ফেরার পথ তৈরি করতে চান সাব্বির। আর বিপিএলে ভালো করার জন্য প্রস্তুতির বড় অংশ তিনি সারেন রাজশাহীতে। সেই অভিজ্ঞতা থেকেই ঢাকার বাইরের অনুশীলন সুবিধায় ঘাটতির কথা বললেন সাব্বির। বিপিএলের দলীয় অনুশীলন শুরুর আগে মিরপুরে বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন সাব্বির। বুধবার (২৫ ডিসেম্বর) লম্বা ব্যাটিং সেশনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফেরার লড়াইয়ে থাকা ক্রিকেটারদের জন্য সারা দেশে যথাযথ অনুশীলনের ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি। তিনি জানান, “(জাতীয় দলে ফেরার প্রস্তুতির ক্ষেত্রে) বিষয়টা হচ্ছে আপনি কোথায় অনুশীলন করতে চান? যদি মিরপুরে করেন, তাহলে এটা অসম্ভব। কারণ এখানে জাতীয় দলের ক্রিকেটাররা থাকে, অনেক ব্যস্ততা থাকে। এই সুবিধা যদি সব বিভাগে ছড়িয়ে দেওয়া যায়, যারা ত্রিশ জনের বাইরে থাকবে বা পাইপলাইনের আশপাশে থাকবে, তারা সেগুলো ব্যবহার করতে পারবে। মেশিন বা (কংক্রিট) স্ল্যাব ব্যবহার করতে পারবে।” তিনি আরও বলেন, “আমি নিজের খরচে স্ল্যাব কিনেছি, মেশিন ব্যবহার করেছি। উদীয়মান যারা আছে, তাদের হয়তো সেই সামর্থ্য নাও থাকতে পারে। এই (অনুশীলন সুবিধার) পরিকল্পনা সব বিভাগের জন্য করা উচিত। যেন এই সুবিধা কাজে লাগিয়ে যে কেউ দলে কামব্যাক করতে পারে।”
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।