শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। তবে ঘোষিত দলে বিপিএলে অংশ নেওয়া সাতজন পাকিস্তানি ক্রিকেটার থাকায় নির্ধারিত সময়ের আগেই তাদের বাংলাদেশ ছাড়তে হবে। বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা যেসব ক্রিকেটার শ্রীলঙ্কা সফরের দলে ডাক পেয়েছেন, তারা হলেন-ফাহিম আশরাফ ও খাজা নাফে রংপুর রাইডার্স থেকে। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন মোহাম্মদ নেওয়াজ ও শাহিবজাদা ফারহান। ঢাকা ক্যাপিটালস থেকে ডাক পেয়েছেন মোহাম্মদ সালমান মির্জা, সাইম আইয়ুব ও উসমান খান। এই সাত ক্রিকেটারের শ্রীলঙ্কা সফরের দলে অন্তর্ভুক্তির কারণে বিপিএলের সিলেট পর্ব শেষ হওয়ার আগেই তারা বাংলাদেশ ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দল সালমান আলি আগা অধিনায়ক, আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে উইকেটকিপার, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান উইকেটকিপার, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান উইকেটকিপার, উসমান তারিক।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।