BD Highlights
ক্রিকেট

বিপিএল ফাইনাল খেলতে ঢাকায় নিশাম

এবারের বিপিএলে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার বিপিএলে চ্যাম্পিয়ন হতে কোন ঘাটতি রাখতে চাইছে না দলটি। ফাইনালের জন্য তারা এবার দলে ভিড়িয়েছে কিউই অলরাউন্ডার জিমি নিশামকে। মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকা থেকে থেকে ঢাকায় এসে পৌঁছেছেন নিশাম। সেখানে তিনি প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এসএ টি-টোয়েন্টি আসর খেলেছেন। প্রিটোরিয়া প্লে অফে উঠতে না পারায় বরিশাল তাকে ফাইনালের জন্য নেওয়ার সুযোগ পেয়ে যায়। সোমবার প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। প্লে অফে তাদের হয়ে বিদেশি কোটায় খেলেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি, আইএল টি-টোয়েন্টি খেলে ফেরা ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স, ইংলিশ ব্যাটার দাবিদ মালান ও আফগান অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। এদের মধ্যে সম্ভবত নবির জায়গায় ফাইনালে একাদশে ঠাঁই নেবেন পেস অলরাউন্ডার নিশাম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন