বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দামামা ইতোমধ্যেই বেজে উঠেছে। হোম অব ক্রিকেট মিরপুরে ৪ ম্যাচ-ডে শেষে দু'টি পাতার এক কুঁড়ির শহর সিলেটে যাবে বিপিএল। সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট মূল্যও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাত্র ২০০ টাকা খরচ করেই বিপিএলের ম্যাচ দেখতে পারবেন সিলেটের সমর্থকরা। আর এক টিকিটেই উপভোগ করা যাবে দিনের দু'টি ম্যাচ। এই মূল্যে ওয়েস্টার্ন গ্যালারি এবং অনিন্দ্য সুন্দর গ্রিন গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করা যাবে। এ ছাড়া ইস্টার্ন গ্যালারি ৪০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ২ হাজার ৫০০ টাকায় কিনতে পারবেন দর্শকরা। আগামী ২৪ জানুয়ারি থেকে পাওয়া যাবে সিলেট পর্বের টিকিট। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নগরীর রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়াম থেকে সশরীরে কেনা যাবে টিকিট। এ ছাড়া একইদিন থেকে অনলাইনেও টিকিট পাওয়া যাবে। অনলাইনে টিকিট কেনার পর তা জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।