BD Highlights
ক্রিকেট

বিপিএল সুপার ফোর: কে কার মুখোমুখি?

নাটকীয়তা আর উত্তেজনায় ঠাসা বিপিএলের গ্রুপ পর্ব শেষ হয়েছে। বিপিএলের একাদশ আসর পেয়েছে তার সেরা চার দলকে। যারা চূড়ান্ত লড়াইয়ে নামবে শিরোপা জয়ের লক্ষ্যে। একদিন বিরতি দিয়ে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে প্লে-অফের খেলা। গ্রুপ পর্বে সবার ওপরে থেকে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। সোমবার প্রথম কোয়ালিফায়ারে বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালকেই হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে তারা। পেছনে ফেলে রংপুর রাইডার্সকে। আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে বরিশাল-চিটাগং ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে একইদিন দুপুর দেড়টায় মাঠে গড়াবে এলিমিনেটর ম্যাচ। যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ারে যাওয়ার লড়াইয়ে নামবে রংপুর ও খুলনা টাইগার্স। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল মুখোমুখি হবে এলিমিনেটরে জেতা দলের সঙ্গে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট-খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বিপিএলের নিয়ম অনুযায়ী, কোয়ালিফায়ার ও এলিমিনেটর—এই দুই ভাগে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল পাবে বাড়তি সুবিধা। প্রথম কোয়ালিফায়ারে জিতলে সরাসরি ফাইনাল। হারলে থাকবে সুযোগ। এলিমিনেটরে বিজয়ী দল দ্বিতীয় ও শেষ কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে। অর্থাৎ, এলিমিনেটরে অংশ নেওয়া পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দল হারলে বাদ। জিতলে আরও একটি ম্যাচ খেলতে হবে ফাইনালে পৌঁছাতে হলে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন