বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের ম্যাচ বর্জন করতে পারে পাকিস্তান
ভারতের অনড় অবস্থান এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি সাম্প্রতিক সিদ্ধান্তে বাংলাদেশের দলকে বিশ্ব টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কঠোর অবস্থান নিতে পারে। এর জেরে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপরীতে ম্যাচ না খেলার সিদ্ধান্তও বিবেচনায় রয়েছে পাকিস্তানের। পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম সূত্রের বরাতে জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান সরকারের কাছ থেকে চূড়ান্ত অনুমতি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিসিবি। এ লক্ষ্যে আজ সোমবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ওই বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি ভারতের বিপরীতে ম্যাচ না খেলার বিকল্পটি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে পাকিস্তান পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও আলোচনায় থাকতে পারে। সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের দলের সঙ্গে আইসিসির আচরণকে অন্যায্য ও পক্ষপাতদুষ্ট হিসেবে দেখছে পাকিস্তান। এ কারণে আইসিসির তথাকথিত দ্বিমুখী নীতির প্রতিবাদ হিসেবে কঠোর সিদ্ধান্ত নিতে পারে পিসিবি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিষয়ে বোর্ডের অবস্থান তাদের জানান। খেলোয়াড়রা চেয়ারম্যানের নীতিগত অবস্থানের প্রশংসা করেন এবং তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন। পাক-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে জাতীয় দলকে শুভকামনা জানিয়ে মহসিন নাকভি বলেন, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নীতিগত এবং পিসিবি আইসিসির দ্বিমুখী নীতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।