বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর শিগগিরই আইসিসি তাদের সঙ্গে সভা করবে। এই মিটিংয়ে বাংলাদেশের অবস্থান প্রকাশ করবে বিসিবি। সোমবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানের বিএনপির কার্যালয়ে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন পরিচালক। সেখানে গণমাধ্যমের সামনে তিনি এ বিষয়ে বক্তব্য দেন। বিসিবির পক্ষ থেকে আইসিসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নিরাপত্তা এবং খেলোয়াড়দের মানসম্মান সংক্রান্ত কারণে বাংলাদেশ দল এই মুহূর্তে ভারতে খেলার জন্য প্রস্তুত নয়। বুলবুল বলেন, 'নিরাপত্তা আমাদের কাছে একটি বড় বিষয়। এছাড়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও আমাদের খুবই মর্মাহত করেছে।' আইসিসি এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে দ্রুত আলোচনার আশা করছেন বিসিবি সভাপতি। তিনি বলেন,'আইসিসি আমাদের মিটিংয়ের জন্য আহ্বান জানালে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। এরপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।' এদিকে, আগামী আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজ। তবে চলমান পরিস্থিতিতে সিরিজও ঝুলে গেছে। বুলবুল বলেছেন, 'দুই দেশের সিরিজ বা বিশ্বকাপে খেলা আলাদা বিষয়, বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আলাদা বিষয়। আপাতত আমাদের ফোকাস বিশ্বকাপে।' এছাড়া, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিবি এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।