যুব বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টাইগার যুবাদের সামনে এবার শিরোপা পুনরুদ্ধারের অভিযান। দক্ষিণ আফ্রিকায় আগামী ১৯ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপের এই আসর। এই বিশ্বকাপে অংশ নিতে রবিবার দিবাগত মধ্যরাতে (রাত ১টা) দেশ ছেড়েছে টাইগাররা। জুনিয়র টাইগারদের প্রাথমিক গন্তব্য জোহান্সবার্গ। সেখান থেকে তারা যাবে পচেফস্ট্রুমে। সেখানে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। ১২ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। ব্লুমফন্টেইনে টুর্নামেন্টের দ্বিতীয় দিন বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে যুবারা। একই মাঠে ‘এ’ গ্রুপে বাংলাদেশ পরের দুই ম্যাচে ২২ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।