BD Highlights
ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির তদন্ত কমিটি

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির তদন্ত কমিটি

ভারতে সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। বাংলাদেশকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখিয়ে টাইগার বাহিনী ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে। বিশ্বকাপে এমন ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজকে। অন্য সদস্যরা হলেন- বিসিবি পরিচালক মাহবুব আনাম ও আকরাম খান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটির মূল লক্ষ্য বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করা এবং তা ক্রিকেট বোর্ডে পেশ করা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন