BD Highlights
ক্রিকেট

বিসিবির পরিচালক পদ ছাড়লেন দুর্জয়

বিসিবির পরিচালক পদ ছাড়লেন দুর্জয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন নাঈমুর রহমান দুর্জয়। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় তিন মেয়াদে বিসিবির পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তবে তৃতীয়বার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরে দাঁড়ালেন তিনি। সর্বশেষ মেয়াদে তিনি ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান। এর আগে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের হাই-পারফর্ম্যান্স ইউনিটের প্রধান। সরকার পরিবর্তনের পর বিসিবি প্রধানের পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এরপর দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আর পরিচালক পদ থেকে পদত্যাগ করেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং অপসারিত হন আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। এতকিছু ঘটে গেলেও এতদিন বোর্ডের কোনও কার্যক্রমে ছিলেন না দুর্জয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন