BD Highlights
ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা
সাগরিকার ২২ গজে চার-ছক্কা আর উইকেট পড়ার দৃশ্য দেখতে টিকিট কেটেছিলেন দর্শকরা। কিন্তু বেরসিক বৃষ্টির জন্য মাঠে গড়ায়নি একটি বলও। চট্টগ্রামে খেলা দেখতে এসে তাই আশাভঙ্গ হলো দর্শকদের। বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে। বুধবার বিকেল ৪টার পর ম্যাচ বাতিলের ঘোষণা দেন আম্পায়াররা। অবশ্য দর্শকদের জন্য সুখবর আছে। যারা দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য অনলাইনে টিকিট ক্রয় করেছিলেন, তারা নীতিমালা অনুযায়ী টাকা ফেরত পাবেন। বিসিবির এই ঘোষণায় দর্শকদের আক্ষেপ-হতাশা কিছুটা হলেও দূর হবে। এর আগে, গত সোমবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচ। আগামী ২ মে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ ম্যাচ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন