অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচের প্রথম ওভারে আসে ৫ রান। সেই ওভারে একটি চার মারেন তানজিদ হাসান। পরের ওভারে দারুণ সূচনা করেছিলেন সাইফ হাসান। প্রথম বলেই চার হাঁকান তিনি। তবে পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। ৫ বলে ৫ রান করে সাঝঘরে ফিরেন সাইফ। সাইফের বিদায়ের পর উইকেটে এসে প্রথম বলেই চার মেরে ম্যাচ শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এলিসের বলে স্লিপে ক্যাচ তুললে দিয়েছিল তিনি। সেটি ধরতে পারেননি লাবুশেন। ফলে জীবন পান নাজমুল। এর আগে দল ঘোষণায় চমক হিসেবে একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। প্রায় চার বছর পর আবার জাতীয় দলে ফিরলেন এই অলরাউন্ডার। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মতো এ ম্যাচেও একাদশে জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের। অস্ট্রেলিয়ার হয়ে এদিন অভিষেক হয়েছে পেসার লিয়াম স্কটের। ঘরোয়া একদিনের ক্রিকেটে ২০ ম্যাচে ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৫ ইনিংসে ৪৬৫ রান করেছেন তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।