ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামের কাছে হারল তামিমের বরিশাল
ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামের কাছে হারল তামিমের বরিশাল
BD HIGHLIGHTS
বিপিএলে ফরচুন বরিশালকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মঙ্গলবার শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান করে বরিশাল। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি তামিম ইকবালের দল। রান তাড়ায় নেমে ২৮ রানের উদ্বোধনী জুটি পায় বরিশাল। ১৬ রান করে আউট হন আহমেদ শেহজাদ। এরপর সৌম্য ও মেহেদী হাসান মিরাজ কোনো রান না করেই আউট হন। দলের অন্য খেলোয়াড়রা ব্যর্থ হলেও একপাশ আগলে রাখেন তামিম ইকবাল। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ১৮ বলে ৩০ রান করলেও দলের হার ঠেকাতে পারেননি। এর আগে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে বরাবরের মতোই ব্যর্থ হন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ১০ রান যোগ করে বিদায় নেন তিনি। তবে জস ব্রাউন লড়তে থাকেন। তিনিও ৩৮ রানের বেশি করতে পারেননি। এরপর এক প্রান্তে আগলে রাখেন টম ব্রুস। অপরপ্রান্তে উইকেট হারাতে থাকেন শাহাদাত হোসাইন দিপু, নজিবউল্লাহ জাদরান ও সৈকত আলী। শেষ পর্যন্ত টম ব্রুসের ৫০ রানের অপরাজিত ইনিংসে লড়াকু সংগ্রহ পায় চট্টগ্রাম। বরিশালের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ ইমরান। একটি করে উইকেট পান সাইফউদ্দিন, আব্বাস আফ্রিদি ও তাইজুল ইসলাম।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।