ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ। ফাইনালে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ৫৯ রানের বড় ব্যবধানে জয় তুলে নিল যুবা টাইগাররা। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সংগ্রহ বড় হয়নি দলের। ৫ বল থাকতে ১৯৮ রানে অলআউট হয় নাভিদ নেওয়াজের দল। বাংলাদেশ যুবা দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার ২০ রান করেন। তিনে নামা অধিনায়ক আজিজুল হক তামিম ১৬ রান করে সাজঘরে ফেরেন। চারে নামা মোহাম্মদ শিহাব জেমস খেলেন ৪০ রানের ইনিংস। পাঁচে নামা রিজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। উইকেটরক্ষক ফরিদ হাসান ৩৭ রান যোগ করেন। জবাবে ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে গেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ৪৪ রানে তাদের ৩ উইকেট নিয়ে শুরুতে চাপে ফেলে দেয় বাংলাদেশ। সেখান থেকে চারে নামা কার্তিককেয়া ও পাঁচে নামা অধিনায়ক মোহাম্মদ আমান জুটি গড়ার সম্ভাবনা জাগান। বাংলাদেশের ডানহাতি পেসার ইকবাল হোসাইন ইমন এক ওভারে পরপর দুই উইকেট নিয়ে ওই জুটি ভেঙে দেন। ভারত আর উঠে দাঁড়াতে পারেনি। ৯২ রানে ৭ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত দেড়শ’ রানের আগে ধসে গেছে। ভারতের হয়ে তিনে নামা আন্দ্রে সিদ্ধার্ত ২০ রান করেন। চারে নেমে কার্তিকেয়া ২১ রান যোগ করেন। অধিনায়ক আমান খেলেন ২৬ রানের ইনিংস। শেষ দিকে হার্ডিক রাজ ২৪ রান যোগ করেন। বাংলাদেশ যুবা দলের হয়ে ইকবাল হোসাইন ইমন ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। অধিনায়ক তামিম ১৪ বল করে মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। শেষের ধস তিনিই নামান। ভারতের হয়ে যুদ্ধজিৎ গুহা, চেতন শর্মা ও হার্ডিক রাজ ২টি করে উইকেট নিয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।