ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
BD HIGHLIGHTS
ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। কানপুরে একটি বলও খেলা হয়নি। ফলে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিট নাগাদ দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। প্রথম দিনেও বৃষ্টির কারণে মাত্র ৩৫ ওভার খেলতে পেরেছিল টাইগাররা। টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৭। খেলা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হলেও বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফের বৃষ্টি শুরু হয়। বৃষ্টির দাপট কমলে তৃতীয় দিন সকালে ৩ উইকেটে ১০৭ রানে খেলা শুরু করবেন মুশফিক ও মুমিনুল। ৭ চারে ৮১ বলে ৪০ রান করেছেন মুমিনুল। ১৩ বলে ৬ রান মুশফিকের। দুজনের অবিচ্ছিন্ন জুটি ২৭ রানের। দুই দিনের ক্ষতি পুষিয়ে নিতে রবিবার ত্রিশ মিনিট আগে অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে খেলা। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ৩৫ ওভারে ১০৭/৩ (জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*; বুমরাহ ৯-৪-১৯-০, সিরাজ ৭-০-২৭-০, অশ্বিন ৯-০-২২-১, আকাশ ১০-৪-৩৪-২)
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।