বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ মাঠে গড়াতে আর একদিন বাকি। গত দুদিন দুই ভাগে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ। দুজনেই এখনও ঢাকায় আটকে আছেন। আজই তাদের ভিসা পাওয়ার প্রত্যাশা করেছিল বিসিবি। কিন্তু এখন পর্যন্ত তা পাননি তারা। এর আগে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা আজকের মধ্যে ভিসা পাওয়ার প্রত্যাশা করছি। ভিসা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী ফ্লাইটে ভ্রমণ করতে পারবে তারা। ’ গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম দলে ডাক পেয়েছেন নাসুম। টেস্ট ক্রিকেটে গতির ঝড় তোলায় বেশ কদিন ধরেই আলোচনায় নাহিদ। ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথম ডাক পেলেন তিনি। এদিকে এর আগে শনিবার ৯ জন ও রবিবার দলের ৪ জন সদস্য আমিরাতের উদ্দেশে উড়াল দেন। আগামী ৬, ৯, ১১ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। আফগানিস্তান সিরিজের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।