মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্ট্রেংথ পরীক্ষা হয়েছে। বৃষ্টির কারণে দৌড় পরীক্ষা করতে না পারলেও সুযোগমতো সেটি হবে বলে জানিয়েছেন ফিজিও বায়েজীদুল ইসলাম। মূলত পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের ক্রিকেটাররাই অংশ নিয়েছেন ফিটনেস পরীক্ষায়। এরপর বায়েজীদ বলেন, ‘আজকে থেকেই শুরু হয়ে যাবে অনুশীলন। স্কিল ক্যাম্প আগামীকাল থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে নেক্সট টাইম আবহাওয়ার ওপর করবে। আর ক্রিকেটারদের উপস্থিত থাকার ওপর নির্ভর করবে। অনেকগুলো প্লেয়ার 'এ' টিমে যাবে, জাতীয় দলের প্রোগ্রামে। তো সময়টা বের করা হলে আবার প্লান করা হবে।’ ‘বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আর আজকে তার ফলোআপ পরীক্ষা ছিল। ফলো অফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে। যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।