মুশফিকের 'অদ্ভুত' আউট ভিন্ন কাজে লাগালো কলকাতা পুলিশ
মুশফিকের 'অদ্ভুত' আউট ভিন্ন কাজে লাগালো কলকাতা পুলিশ
BD HIGHLIGHTS
ঢাকা টেস্টে মুশফিকুর রহিমের অদ্ভুত আউট নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বিরল এক আউটের শিকার হলেন তিনি। ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট। মুশফিকের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এমনটি আশা করেনি কেউই। বুধবার (০৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসের ৪১তম ওভারে কিউই পেসার কাইল জেমিসনের বল সলিড ডিফেন্স করেছিলেন মুশি। বল ব্যাটে লেগে পপিং ক্রিজে ড্রপ করে আরও ডান দিকে সরে যাচ্ছিল। এ সময়ে হঠাৎ-ই বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন অভিজ্ঞ এই ব্যাটার। এতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন কিউইরা। সে প্রেক্ষিতে রিভিউয়ের সংকেত দেন অনফিল্ড আম্পায়ার। এরপর ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। অপ্রত্যাশিত এই আউটে ব্যক্তিগত ৩৫ রানে সাজঘরে ফেরেন মুশফিক। মুশফিকের এমন অদ্ভুত আউটের ভিডিও, ছবি ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীরাও মুশফিকের এমন কাণ্ডে বিস্মিত। টাইগার এই ক্রিকেটারের এমন অদ্ভুত আউট নিয়ে পোস্ট করেছে কলকাতা পুলিশ। সচেতনতার অংশ হিসেবে মুশফিকের সেই আউটের ছবি পোস্ট করে তারা। কলকাতা পুলিশ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিকের সেই আউটের ছবির সঙ্গে লেখেন, লিঙ্ক হউক বা বল, ছুঁলেই গ্যাঁড়াকল। মূলত, অপ্রয়োজনীয় লিঙ্কে প্রবেশকে নিরুৎসাহিত করেছে পুলিশ। কারণ এতে ফেসবুক আইডিসহ নানা ধরণের বিপাকে পড়তে পারে সাধারণ মানুষ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।