শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পাওয়ায় দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তার বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়কে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের হয়ে ৩০টি ওয়ানডের সঙ্গে ১৪টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তাওহীদ হৃদয়। তবে এবারই প্রথম টেস্ট অভিষেকের সুযোগ সামনে এলো হৃদয়ের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচের ২০টি ইনিংসে ব্যাট করেছেন হৃদয়। ৪৮.০৫ গড়ে ৯১৩ রান হৃদয়ের। ৩টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। আছে একটি ডাবল সেঞ্চুরিও। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেসার তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। ম্যাজিক স্প্রে মেরে ও হাতে টেপ পেঁচিয়ে কিপিং করেন, পরে ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু পরে জানা যায় আঙুলের চোটে তার শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে খেলা হচ্ছে না।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।