ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নিলামে থাকা মুস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে নিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিং। প্রথমবারের মতো চেন্নাইয়ে ডাক পেয়েছেন দ্য ফিজ। এদিকে মুস্তাফিজকে দলে নিয়ে উচ্ছ্বসিত চেন্নাই। এতটাই উচ্ছ্বসিত যে মুস্তাফিজের নতুন নামও দিয়েছে দলটি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিজের ছবি দিয়ে ‘মুজ’ নামে সম্বোধন করেছে চেন্নাই। মুস্তাফিজের নামের প্রথম অংশ ও শেষ অংশ নিয়ে ‘মুজ’ সম্বোধন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফিজের ছবির ক্যাপশনে চেন্নাই লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগত, রহমান।’ ফিজকে নিয়ে আরও একটি পোস্ট দিয়েছে চেন্নাই। তার বোলিং রান-আপের দৌড়ের ছবি দিয়ে চেন্নাই লিখেছে, ‘স্পিডিং ডাউন দ্য বাংলা কোস্ট!’ এর সঙ্গে বাংলায় লিখেছে, ‘চেন্নাইয়ে স্বাগতম মুস্তাফিজুর’। আইপিএলের গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ফিজ। ২০২২ সালের আসরে ৮ ম্যাচে ৮ উইকেট এবং ২০২৩ সালের আসরে মাত্র দুই ম্যাচ খেলে একটি উইকেট পান তিনি। ২০২৪ সালের নিলামের জন্য ফিজকে ছেড়ে দিয়েছিল দিল্লি। দিল্লি ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ফিজ। সব মিলিয়ে আইপিএলের ৬ আসরে ৪৮ ম্যাচ খেলে ৪৭ উইকেট নিয়েছেন এই পেসার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।