ক্রিকেট ছাড়ার পর ইংলিশ তারকা মাইকেল ভন ব্যস্ত বিশ্লেষকের কাজে। এবারের আইপিএলেও সেই ভূমিকায় আছেন তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের স্টুডিওতে বসে আলাপ করেছিলেন চলতি আসর নিয়ে। সেখানেই এবারের আসরের সেরা বোলার হিসেবে নাম নিয়েছেন মুস্তাফিজের। বললেন, এখন পর্যন্ত টাইগার এই পেসারের বোলিংয়েই সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন তিনি। টানা দুই জয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত এক শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর দলের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের এম চিদাম্বারামে দুই ম্যাচেই মুস্তাফিজ ছিলেন অনন্য। আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন তিনি। সঞ্চালকের করা প্রশ্নে আসরের এখন পর্যন্ত সেরা বোলারের প্রশ্নে তাই ভনের পছন্দ দ্য ফিজ। টাইগার পেসারকে নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘(সেরা বোলার হিসেবে) আপনি ফিজের কথা বলতে পারেন। কারণ সে দুই ম্যাচে ৬ উইকেট পেয়েছে। ছোট করে আমি আন্দ্রে রাসেলের নামটাও যুক্ত করতে চাই। কলকাতার গুরুত্বপূর্ণ সময়ে সে দারুণ বোলিং করেছে। কিন্তু আমি ফিজের কথা বলব। তার বোলিং আমার বেশি ভালো লেগেছে।' ফিজদের বোলিং কোচ নিয়েও প্রশংসা ঝরলো ভনের কাছ থেকে, ‘এরিক সাইমন (চেন্নাইয়ের বোলিং পরামর্শক) পেসারদের নিয়ে দারুণ কাজ করছে। কারণ তারা বেশিরভাগ সময়ই পেসারদের নিয়ে বোলিংয়ের শুরুটা করে এবং সুইংও পায়।’ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ঘুরে এসে এবার আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসকে ঠিকানা বানিয়েছেন মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক সময়ে বল হাতে কিছুটা সংগ্রাম করা বাংলাদেশি এই পেসার চেন্নাইয়ের হয়ে দুই ম্যাচেই জ্বলে উঠেছেন। ৬ উইকেট নিয়ে তিনি আছেন উইকেটশিকারীর তালিকায় শীর্ষে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।