মুস্তাফিজ ইস্যুতে আইসিসি ও আইপিএল কর্তৃপক্ষকে চিঠি দেবে বিসিবি
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে আইসিসি ও আইপিএল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত বিশ্বকাপে বাংলাদেশ দল কী ধরনের নিরাপত্তা পাবে, তা জানতে রবিবার (৪ ডিসেম্বর) আইসিসিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার (৩ ডিসেম্বর) রাতে বিসিবির পরিচালনা পর্ষদের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে পরিচালকেরা সর্বসম্মতিক্রমে আইসিসির কাছে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নেন। চিঠিতে বিসিবি জানতে চাইবে—ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল কী ধরনের নিরাপত্তা পাবে, অন্য দলগুলোর তুলনায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে কি না এবং ব্যক্তি মুস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ভারত সরকার পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে কতটা সক্ষম। পাশাপাশি ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশি গণমাধ্যমকর্মী, বিসিবি কর্মকর্তারা ও সমর্থকদের জন্য ভারত কতটা নিরাপদ, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। এসব প্রশ্নের উত্তর সন্তোষজনক না হলে ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে নতুন করে ভাবতে পারে বিসিবি। একই সঙ্গে আইপিএলের প্রধান নির্বাহীকেও চিঠি দেবে বিসিবি। সেখানে মুস্তাফিজকে ঠিক কোন প্রেক্ষাপটে ‘অনিরাপদ’ মনে করা হয়েছে, তার ব্যাখ্যা চাইবে বোর্ড। এছাড়া বিসিবিকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে কেন বিষয়টি আগে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হবে। এই ধরনের আচরণ যে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য বিব্রতকর, তাও চিঠিতে উল্লেখ করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।