বিপর্যয়ের ক্ষণে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়লেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহ রিয়াদের পর তাকে যোগ্য ও দৃঢ় সঙ্গ দিলেন মুশফিকুর রহিম। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া জুটিতেই ঘনালো শ্রীলঙ্কার পতন। ঠান্ডা মাথায় খেলে শান্ত বাহিনী শ্রীলঙ্কাকে হারালো ৬ উইকেটে। এই ম্যাচেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শান্ত। আর ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ১২২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ সেরা শান্ত বলেন, 'আমরা জানি যে নতুন বলে খেলাটা বেশ কঠিন। তাই আমি আমার খেলার জন্য সময় নিতে থাকি। পরে মাঠে শিশিরের কারণে বল ভালো আসছিল।' দলের পেসারদের ওপর ভরসার কথা জানিয়ে শান্ত বলেন, 'আমি দলের সব বোলারের ওপর বিশ্বাস রাখি। বিশেষ করে আজ (বুধবার) তাসকিন এবং শরিফুল যেভাবে ফিরে এসেছে তা দুর্দান্ত ছিল।' তিনি আরও বলেন, 'মাহমুদউল্লাহ এবং মুশফিক ভাইয়ের অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করেছে। মুশফিক ভাই ভালো খেলেছেন এবং আমি আশা করি তিনি তার ফর্ম ধরে রাখবেন।'
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।