BD Highlights
ক্রিকেট

ম্যাচ ফি কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসলো পাকিস্তান

ক্রিকেটারদের টানা ব্যর্থতায় জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি কমিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয় পাকিস্তানের ক্রিকেট মহলে। সাবেক, বর্তমান বেশ কিছু ক্রিকেটার এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিরূপ প্রতিক্রিয়ার মুখে এবার ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সর্বশেষ ৭৫ শতাংশ ম্যাচ ফি কমিয়ে দিয়েছিল পিসিবি। গত বছর পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচ খেলার জন্য ৪০ হাজার পাকিস্তানি রুপি করে পেতেন ক্রিকেটাররা। প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা পেতেন ২০ হাজার পাকিস্তানি রুপি করে। যা কমিয়ে যথাক্রমে ১০ হাজার পাকিস্তানি রুপি এবং ৫ হাজার পাকিস্তানি রুপি করা হয়েছিল। পিসিবির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয় পাকিস্তানের ক্রিকেট মহলে। বাবর আজমসহ অনেক ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলবেন না বলেও জানান। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, চাপের মুখে এবার নড়েচড়ে বসেছেন পিসিবি কর্তারা। শেষ পর্যন্ত জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি অপরিবর্তীত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গত বছরের মতো এবারও প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা প্রতিটি ম্যাচ খেলার জন্য ৪০ হাজার পাকিস্তানি রুপি করে পাবেন। প্রথম একাদশের বাইরের ক্রিকেটাররা পাবেন ২০ হাজার পাকিস্তানি রুপি করে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন