জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪০ রানের লক্ষ্য দেওয়ার পর ৩২ বল বাকি থাকতেই ৬ উইকেটে হেরেছে টাইগাররা। এমন বড় হারে বাংলাদেশের জন্য সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে। টাইগারদের জন্য আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ম্যাচ এখন বাঁচা-মরার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ওই ম্যাচে তাদের জিততেই হবে। গতকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম দুই ওভারে কোনো রান তোলার আগেই ২ উইকেট হারিয়ে ফেলে। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে মাত্র ৩০ রান। পরে টেনেটুনে ১৩৯ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। ম্যাচ শেষে ব্যাটিংয়ের শুরুটা নিয়ে হতাশা ঝরেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘পাওয়ারপ্লেতেই আমরা ম্যাচ হেরে গেছি মনে হয়। উইকেট অনেক ভালো ছিল ব্যাট করার জন্য। ১৭০-১৮০ রান করতে পারলে সুযোগ ছিল। ভালো উইকেটে ১৪০ রান করলে আপনাকে ভালো বোলিং এবং ফিল্ডিং করতে হবে, যা আমরা করতে পারিনি।’ আফগানিস্তানের সঙ্গে ম্যাচ অনেকটা কাপ ফাইনালের মতো বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘সেরকমই (ফাইনালের মতো), দেখা যাক।’ মাঠে হাজির হয়ে হারের সাক্ষী হওয়া দর্শকদের উদ্দেশে লিটন বলেন, ‘সাপোর্টারদের ধন্যবাদ। দেশের বাইরে আমরা খেললেই তারা আমাদের সমর্থন দিতে চলে আসেন। আমি আশা করব তারা আবার এসে আমাদের সাপোর্ট করবেন।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।