BD Highlights
ক্রিকেট

ম্যাচ হারের পর যা বললেন শান্ত

ম্যাচ হারের পর যা বললেন শান্ত

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতার হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে বেশ এগিয়ে ছিল শান্ত বাহিনী। কিন্তু দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সব আশা ছিল তৃতীয় ম্যাচকে ঘিরে। তবে তৃতীয় টি-টোয়েন্টি ও শেষ ম্যাচে ব্যাটাররা একদমই পারফর্ম করতে পারেননি। অলআউট হয়ে যায় কেবল ১১০ রানে। পরে বৃষ্টি আইনে বাংলাদেশ ম্যাচ হারে ১৭ রানে। এত অল্প রানের পুঁজির পর বৃষ্টি আইনে হারায় টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত দায় দিয়েছেন ব্যাটারদের রান না পাওয়াকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের সব বোলার খুব ভালো বল করেছে। তবে ব্যাটাররা আজ রান পায়নি। দলের সব বোলারই ভালো। দেখুন, টি-টোয়েন্টিতে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আজ শুরু পেয়েছিলাম, তবে সমস্যা হচ্ছে আমরা কিছু ভুল করেছি। শান্ত বলেন, জয় পাওয়াটা দারুণ ব্যাপার। আমি আসলে আমার গতি কিছুটা পরিবর্তন করেছিলাম যেন উইকেটের সাহায্য পাই। আর আমাদের পেসাররাও পাওয়ার প্লেতে বেশ ভালো বল করেছে। আমরা জানতাম বৃষ্টি হবে পরে, এজন্য আগে বোলিং করা। সবমিলিয়ে কঠিন একটা সিরিজ ছিল।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন