যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সোমবার এক ঝটিকা সফরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), সরকারি শারীরিক শিক্ষা কলেজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন করেছেন। তার এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে প্রতিষ্ঠানগুলোর ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস এবং সমসাময়িক নানাবিধ অসুবিধার আশু সমাধান। এনএসসির অধীনে থাকা দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক খোঁজখবর নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আলাপচারিতায় ক্রীড়া ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের উপর জোর দেন তিনি। সরকারি শারীরিক শিক্ষা কলেজে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় করেন কলেজটির শিক্ষক এবং প্রশাসনিক দায়িত্বে থাকা সকলে। পুরো কলেজ ঘুরে দেখে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন উপদেষ্টা। কলেজের সার্বিক উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি। সবশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা। স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস দেখার পাশাপাশি উপদেষ্টা কথা বলেন বিশ্বকাপের জন্য অনুশীলনরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে আলাপকালে জানতে চান তাদের বিশ্বকাপ ভাবনা ও সার্বিক প্রস্তুতি নিয়েও। ফ্যাসিলিটিস পরিদর্শন শেষে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সভায় উপস্থিত ছিলেন বিসিবির সিইওসহ অন্যান্য বোর্ড কর্মকর্তারা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।