BD Highlights
ক্রিকেট

যে কাউকে হারানোর সক্ষমতা আমাদের আছে : শান্ত

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়ন ট্রফির অন্যতম দাবিদার ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে দুবাইয়ে মাঠে নামার আগে নিজেদের সক্ষমতার কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে সব দলকে হারানোর ক্ষমতা বাংলাদেশের আছে বলে জানিয়েছেন তিনি। শান্ত বলেন, আমাদের সব বিভাগেই ভালো করতে হবে। আমাদের ওয়ানডের দলটা কিন্তু ভালো। দল ভারসাম্যপূর্ণ, আমরা যে কাউকেই হারাতে পারি। দলে অনেক অলরাউন্ডার আছে, এটা ভালো দিক। তিনি বলেন, আশা করি আমরা ভালো করব। আমরা প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবি না। আমরা প্রস্তুত, দেখা যাক কী হয়। বাকি দুই সংস্করণের চেয়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স কিছুটা ধারাবাহিক। তবে, সাম্প্রতিক সময়ে একদম শোচনীয়। সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছেন শান্ত-মুশফিকুর রহিমরা। সাম্প্রতিক ছন্দটা ভালো না হলেও পাকিস্তানের সর্বশেষ সফরের আত্মবিশ্বাস কাজে লাগাতে চান শান্ত। আইসিসির টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্স ভালো হবে বলে জানান তিনি। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ মাঠে গড়াবে দুবাই ও রাওয়ালপিন্ডিতে। দুই ভেন্যুর কন্ডিশন নিয়ে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, এখানে (দুবাই) অনেক রান হবে না, পাকিস্তানে অনেক হবে। আমরা (পাকিস্তান সফর) রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ খেলেছি, যা কাজে দেবে। আটটা দলই মানসম্পন্ন। সাম্প্রতিক সময়ে আমরা দ্বিপক্ষীয় সিরিজে ভালো করেছি, কাল ভালো করলে জিতব। জাসপ্রিত বুমরাহ না থাকায় বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, বুমরাহ বা এমন একজনকে নিয়ে আমরা আলাদাভাবে চিন্তা করি না। তাদের দলে ব্যবধান গড়ে দেওয়ার মতো খেলোয়াড় আরও অনেকেই আছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন