BD Highlights
ক্রিকেট

যে কারণে ৫ দিন আগেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা

যে কারণে ৫ দিন আগেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ১৭ আগস্টের সফর এগিয়ে আনা হয়েছে পাঁচ দিন। এবার ১২ আগস্ট পাকিস্তানের উদ্দেশে রওয়ানা হবে টাইগাররা। আগামীকাল রবিবার টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। বাংলাদেশের ক্রিকেটাররা গত কয়েক দিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছেন। কারণ জাতীয় দলের কোচিং স্টাফরা হোটেল-বন্দী। নিরাপত্তা ঝুঁকির কারণে মাঠে যাচ্ছেন না তারা। এ কারণেই বাংলাদেশ দলকে আগেভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। সেখানে ক্রিকেটারদের অনুশীলনের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। বিসিবি সে সুযোগটাই কাজে লাগিয়ে চার দিন আগে পাকিস্তান যাচ্ছে। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন