এখনই টাইগারদের টেস্ট ক্রিকেটে জায়গা পাচ্ছেন না লেগ স্পিনার রিশাদ হোসেন। সেই কথাই জানালেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বর্তমানে পাকিস্তানের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে হাই পারফরম্যান্স বিভাগের একটা দল চার দিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় গেছে। চট্টগ্রামে চলছে ‘টাইগার্স’ ক্রিকেটারদের অনুশীলন। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, টেস্টে এখনই রিশাদের সম্ভাবনা তিনি দেখেন না। তিনি আরও বলেন, ‘আমার যতটুকু মনে হয়…আমার মনে হয় না এই মুহূর্তে ও (রিশাদ) লাল বলের জন্য পুরোপুরি প্রস্তুত।’ রিশাদের ভালো করায় পেছনের কারণ জানিয়েছেন শান্ত। বলেছেন, ‘খুবই ভালো কাজ করেছেন মুশতাক। রিশাদসহ অন্য স্পিনাররাও ওনার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পেরেছে। তবে আমি শুধু মুশতাক আহমেদকেই কৃতিত্ব দিতে চাই না। রিশাদ কিন্তু তারও আগে থেকে আমাদের স্থানীয় কোচদের কাছে কোচিং নিচ্ছিল।’ পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজটা নাজমুলের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটটা আবার ভালোভাবে শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘সিরিজের আগে সবাই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে। আশা করি ভালোই হবে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।