BD Highlights
ক্রিকেট

রোহিত-গিল-কোহলি, হাসানের তিন শিকারে কাবু ভারত

রোহিত-গিল-কোহলি, হাসানের তিন শিকারে কাবু ভারত

বাংলাদেশি পেসার হাসান মাহমুদের বোলিং তোড়ে ভেসে যাচ্ছে ভারত। একে একে রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলির মতো ভারতের নির্ভরযোগ্য ব্যাটারকে ফিরিয়েছেন হাসান। চেন্নাই টেস্টে দুর্দান্ত বোলিংয়ে ভারতীয় ব্যাটারদের কোণঠাসা করে রেখেছেন হাসান। দলীয় ১৪ রানে রোহিতকে হারানো ভারত দ্বিতীয় উইকেট হারায় ২৮ রানে। দলীয় ৩৪ রানে হাসানের তৃতীয় শিকার হন বিরাট কোহলি। চেন্নাই টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেঘাচ্ছন্ন দিনে শুরুটা বেশ ভালো করেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। রান তুলতে রীতিমত ঘাম ঝরছে ভারতের। প্রথম ৪ ওভারে তারা নিতে পারে মোটে ৮ রান। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করছে ভারত।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন