ভারতের দাপুটে ব্যাটিং-বোলিংয়ের কানপুর টেস্টে প্রথম ইনিংসে বল হাতে কিছুটা আলো ছড়িয়ে র্যাংকিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। আর প্রথম ইনিংসে সেঞ্চুরি করে বড় লাফ দিয়েছেন মুমিনুল হক। ছেলেদের র্যাংকিংয়ের হালনাগাদ বুধবার (০২ অক্টোবর) প্রকাশ করেছে আইসিসি। বৃষ্টিতে দুই দিনের বেশি ভেসে যাওয়া কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৪টি করে উইকেট নেন মিরাজ ও সাকিব। পরে দ্বিতীয় ইনিংসেও ২ উইকেট নেন মিরাজ। চার ধাপ এগিয়ে তার অবস্থান এখন ১৮ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। ম্যাচ শুরুর আগে শেষের ডাক দিয়ে রাখা সাকিব পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ২৮ নম্বরে। ম্যাচে ১ উইকেট পাওয়া তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে আছেন ২০ নম্বরে। হাসান মাহমুদ তিন ধাপ নিচে নেমে এখন আছেন ৪৭ নম্বরে। আর প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ১৬ ধাপ লাফিয়ে ৪২ নম্বরে উঠেছেন মুমিনুল। কানপুরে বাংলাদেশের ব্যাটিং গুঁড়িয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। তার সতীর্থ ইয়াশাসবি জয়সওয়াল ব্যাটসম্যানদের তালিকায় উঠেছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে। স্বদেশি রভিচান্দ্রান অশ্বিনকে টপকে ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে প্রায় আট মাস পর শীর্ষস্থান ফিরে পেয়েছেন ম্যাচে ৬ উইকেট নেওয়া বুমরাহ। গত ফেব্রুয়ারিতে প্রথমবার এক নম্বরে উঠেছিলেন তিনি। তার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছেন কানপুরে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট পাওয়া অশ্বিন। বোলিংয়ের সেরা দশে পরিবর্তন আর একটি। নিউ জিল্যান্ডের বিপক্ষে গলে ৯ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা ৮০১ রেটিং পেয়েছেন প্রাবাথ জায়াসুরিয়া। এক ধাপ এগিয়ে এখন সাত নম্বরে আছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার। কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৫১ বলে ৭২ রানের পর দ্বিতীয়বার ৪৩ বলে ৫১ রান করেন জয়সওয়াল। এর সৌজন্যে ক্যারিয়ার সেরা ৭৯২ রেটিং নিয়ে দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠলেন বাঁহাতি ওপেনার। এটিই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।