দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো ফারজানা হক পিংকির র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশের এই ওপেনার। মেয়েদের ক্রিকেটের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি ফারজানার; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ১০২ রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে উঠেছেন তিনি। শেষ পর্যন্ত যদিও ম্যাচটি হেরে যায় তারা। ফারজানার এখন রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা ৫৮৫। ব্যাটারদের তালিকায় বাংলাদেশের আর কেউ সেরা ২০ এর মধ্যেই কখনও উঠতে পারেনি। এক ধাপ করে পিছিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ৩০তম, রুমানা আহমেদ ৫০তম এবং মুর্শিদা খাতুন ৫৮তম স্থানে আছেন। প্রথম ওয়ানডেতে ১১৯ রানে হারের পর ঘুরে দাঁড়িয়ে পরের দুটি ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এই দুই ম্যাচ জয়ে দারুণ অবদান রেখে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দেশটির ক্রিকেটারদের। ওই দুই জয়েই দক্ষিণ আফ্রিকার নায়ক ছিলেন লরা উলভার্ট। দ্বিতীয় ম্যাচে ৫৪ রানের পর শেষ ওয়ানডেতে ১২৪ রান করেন তিনি। এতে র্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতি না হলেও তার রেটিং পয়েন্ট বেড়েছে। এখন তার রেটিং পয়েন্ট ৭৩৪; তিন নম্বরে থাকা লঙ্কান চামারি আতাপাত্তু থেকে মাত্র ২ পয়েন্ট কম। শেষ ম্যাচে উলভার্টের সঙ্গে ২৪৩ রানের উদ্বোধনী জুটি গড়া তানজিম ব্রিটস অনেক বড় লাফ দিয়েছেন; ৩২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে আছেন তিনি। আর দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৬৫ রান করে ম্যাচ সেরা হওয়া আনেকা বশ ৭১ ধাপ এগিয়ে আছেন ৭০তম স্থানে। তালিকায় চূড়ায় আগের মতোই আছেন ইংল্যান্ডের ন্যাট শিভার। আর দুই নম্বরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে একমাত্র রাবেয়া খানের উন্নতি হয়েছে। ছয় ধাপ এগিয়ে ৫২তম স্থানে আছেন তিনি, তার রেটিং পয়েন্ট ৩৪৪। আগের মতোই ১৩ নম্বর স্থান ধরে রেখেছেন নাহিদা আক্তার। তবে শেষ দুই ম্যাচে কোনো উইকেট না পাওয়ায় তার রেটিং পয়েন্ট কমে হয়েছে ৫৪৩। এক ধাপ পিছিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক সালমা খাতুন আছেন ২২ নম্বরে। বোলারদের তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।