ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সর্বশেষ আইসিসি আপডেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তিনিই অবস্থান করছেন সবচেয়ে ওপরে। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে একাধিক টাইগ্রেস ক্রিকেটারের। টুর্নামেন্টজুড়ে দাপুটে পারফরম্যান্সে শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করে বাংলাদেশ। ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন সোবহানা মোস্তারী। আগ্রাসী ব্যাটিং ও ধারাবাহিক ক্যামিও ইনিংসের সুবাদে ১৬ ধাপ এগিয়ে তিনি এখন রয়েছেন ৩৬ নম্বরে। তবে বিপরীতে কিছুটা পিছিয়েছেন শারমিন আক্তার সুপ্তা ১৩ ধাপ পিছিয়ে তার অবস্থান এখন ৪৮ নম্বর। ওপেনার দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৫ নম্বরে। বোলিং বিভাগে যথারীতি বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছেন রাবেয়া খান, আগের মতোই ১৪ নম্বরে। নাহিদা আক্তার আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বরে। শেষ দিকে ফর্মে ভাটা পড়ায় ফাহিমা খাতুন তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৩ নম্বরে। সবচেয়ে বড় লাফ দিয়েছেন স্বর্ণা আক্তার। ৪৩ ধাপ উন্নতি করে তিনি এখন ৭৪ নম্বরে। আর র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন মারুফা আক্তার ২০৬ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা ১০০ এ জায়গা করে নিয়ে বর্তমানে রয়েছেন ৯২ নম্বরে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, আর বোলারদের তালিকায় এক নম্বরে আছেন তারই স্বদেশি অ্যানাবেল সাদারল্যান্ড।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।