সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা। রবিবার ডাম্বুলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাব দিতে নেমে ৯৪ রানে সবগুলো উইকেট হারায় শ্রীলঙ্কা। এদিন ৫০ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায়ক লিটন দাস। এছাড়া শামীম পাটোয়ারী ২৭ বলে করেন ৪৮ রান। এদিন রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। এছাড়া সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। দারুণ জয়ের পর অবশ্য অনুভূতি ব্যক্ত করেছেন অধিনায়ক লিটন। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। পরে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, ‘চেষ্টা করছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য। শামীমকে কৃতিত্ব দিতে হবে, সে শুরুটা দেখিয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল।’ লিটন আরও বলেন, ‘রিশাদ দারুণ বোলিং করেছে, যখন সে ভালো বল করে আমরা ভালো করি তখন। কুশল মেন্ডিসের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে ভালো ফর্মে ছিল। শরিফুলও দারুণ বল করেছে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।