শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করে জরিমানা গুনতে হচ্ছে তাওহিদ হৃদয়কে। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এ ছাড়া একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। সিরিজের শেষ ম্যাচে হৃদয় আউট হয়ে ফিরে আসার সময় মুখ ঘুরিয়ে শ্রীলঙ্কান ফিল্ডারদের দিকে তেড়ে যান। তর্কেও জড়ান। আম্পায়ার তানভীর আহমেদ ও ক্রিজে থাকা সৌম্য সরকারের হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কান খেলোয়াড়দের সঙ্গে হৃদয়ের আচরণ ছিলো ‘আক্রমণাত্মক ও অসঙ্গত’। যা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য প্রণীত আইসিসি আচরণবিধির ধারা ২.২০ ভঙ্গ করে। এ ধরনের আচরণ ‘খেলার চেতনা বিরোধী’ উল্লেখ করে লেভেল ওয়ান মাত্রার অপরাধ সাব্যস্ত করা হয়েছে। আইসিসি জানিয়েছে, হৃদয়ের বিরুদ্ধে মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান অভিযোগ গঠন করলে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তির রায় দেন। হৃদয় দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। শাস্তি হিসেবে পাওয়া হৃদয়ের ১ ডিমেরিট পয়েন্ট ২৪ মাস কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে মোট চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুটি সাসপেনশন পয়েন্টের কারণে এক টেস্ট বা দুই ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।