শান্তকে সুজনের খোঁচা, ‘তোর ন্যাশনাল টিম থেকে আমার আবাহনী এখন স্ট্রং’
শান্তকে সুজনের খোঁচা, ‘তোর ন্যাশনাল টিম থেকে আমার আবাহনী এখন স্ট্রং’
BD HIGHLIGHTS
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি যেমন সাবেক ক্রিকেটার হিসেবে বেশ আলোচিত, তেমন ঘরোয়া কোচিংয়েও তার সুখ্যাতি আছে। তবে সাম্প্রতিক সময়ে কয়েক দফায় জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পাওয়া সুজন বারবার আলোচনায় আসছেন নানা বিষয়ে বিসিবির সমালোচনা করে। এবার তিনি জানালে, আর কখনো জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে তার নেই। তার অভিযোগ, দলে তাকে যথেষ্ট সম্মান দেয়া হয় না। তাই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে তার অনুরোধ, টি টোয়েন্টি বিশ্বকাপে যেনো তাকে টিম ডিরেক্টর করা না হয়। খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘শান্তকে (নাজমুল হোসেন শান্ত, জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক) হাসতে হাসতে বলছিলাম যে তোর জাতীয় দল থেকে আমার আবাহনী এখন স্ট্রং।’ সুজন আরও বলেন, ‘হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে সেটা আমার কাছে কোন মূল্য রাখে না। আমার বাংলাদেশে অনেক সম্মান আছে, ক্রিকেটাররা আমাকে অনেক সম্মান করে। তাই আমি কোনোভাবেই আমার সম্মান হারাতে চাই না।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।