BD Highlights
ক্রিকেট

শান্ত সিরিজ সেরা

শান্ত সিরিজ সেরা

তিন ম্যাচের শেষ ম্যাচে চার উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ। তবে এ ম্যাচে হাসেনি শান্তর ব্যাট। ৫ বলে মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন তিনি। তবে টাইগারদের সেরা পারফরমার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওয়ানডেতে শান্ত খেলেছিলেন ১২২ রানের অপরাজিত ইনিংস। দ্বিতীয় ওয়ানডেতেও তার ব্যাট থেকে আসে ৪০ রান। সবমিলিয়ে ৩ ইনিংসে একটি সেঞ্চুরি ও ফিফটিসহ ১৬৩ রান করেছেন শান্ত। গড় ৮১.৫। সেইসঙ্গে দলকে দারুণভাবে নেতৃত্ব দেওয়া তো ছিলই। তাই স্বাভাবিকভাবেই শান্ত হয়েছেন সিরিজ সেরা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন