রাওয়ালপিন্ডি টেস্টে মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এছাড়া বাংলাদেশ দলকে স্লো ওভার রেটের কারণে শাস্তি দিয়েছে আইসিসি। সোমবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘনের দায়ে সাকিবকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। বিবৃতিতে বিশ্ব ক্রিকেট এই নিয়ন্ত্রক সংস্থা উল্লেখ করেছে, পাকিস্তানের দ্বিতীয় ইনিংস চলাকালে ৩৩তম ওভারে বোলিং করতে এসে স্ট্রাইকে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব। সেজন্যই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সাকিব নিজের অপরাধ শিকার করে নেওয়ায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। এদিকে, বাংলাদেশ দলকে স্লো ওভার রেটের কারণে শাস্তি দিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
XIGzsLNbxWe
FgohCwykmcDUPpu