বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দল হিসেবে গত পরশু অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। গতকাল অনুশীলন করেছে খুলনা টাইগার্স ছাড়া বাকি সব দল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স অনুশীলন শুরু করেছে নিজস্ব মাঠ বসুন্ধরা ক্রিকেট মাঠে। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অনুশীলন করেছে রূপগঞ্জে পিকেএসপিতে। দুর্বার রাজশাহী ও ঢাকা অনুশীলন করেছে মিরপুর একাডেমি মাঠে। বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর সোমবার দুপুর দেড়টায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে। একই দিন সন্ধ্যা ৭টায় ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল ৭ ফেব্রুয়ারি। গ্লোবাল সুপার লিগ (জিএসএল) চ্যাম্পিয়ন রংপুর পৌষের শীতে গতকাল দুপুর ৩টায় অনুশীলনে নামে। দলটিতে বিদেশি তারকা ক্রিকেটার রয়েছে। তবে আফগানিস্তান টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ায় এবারের বিপিএলে খেলবেন না মোহাম্মদ গাজানফার। তাকে অভিনন্দন জানিয়েছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দল আহত সৌম্য সরকারের অভাব পূরণ করতে দলে ভিড়িয়েছে অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপজয়ী দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে। গতকালের অনুশীলনে উপস্থিত ছিলেন কোচ মিকি আর্থার। পরশু তিনি ঢাকায় আসেন। গতকাল প্রথম দিনের অনুশীলনে যোগ দেন। প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন রংপুরের তিন তারকা সৌম্য সরকার, শেখ মেহেদি ও মোহাম্মদ সাইফুদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন স্লিপে ফিল্ডিংয়ে আঙুলে ব্যথা পান সৌম্য। আঙুলে ফ্রাকচার হওয়ায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি ওপেনারকে। দলের ব্যাটিং কোচ আশরাফুলের আশা সিলেট পর্বের শেষ রাউন্ডে সৌম্যকে পাবেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের আঙুলে ব্যথা পান সৌম্য। সেই ব্যথায় চার সপ্তাহ মাঠের বাইরে। শুরুতে না খেললেও সিলেট পর্বের শেষ দিকে খেলবেন আশা করছি।’ গতকালের অনুশীলনে ছুটি নিয়েছেন শেখ মেহেদি ও সাইফুদ্দিন। দুজনই প্রথম ম্যাচ খেলবেন আশা করছে দল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।