কলম্বো টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় দিন শেষে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফলো-অন এড়াতে প্রয়োজন ছিল ৯৬ রানের। তখন হাতে ছিল মাত্র ৪টি উইকেট। তবে চতুর্থ দিনে বাংলাদেশ টিকতে পারল কেবল ৩৪ বল। শেষ পর্যন্ত দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৭৮ রানে হেরে গেল বাংলাদেশ। শনিবার চতুর্থ দিনের শুরুতেই ব্যাট হাতে মাঠে নামেন বাংলাদেশের শেষ ভরসা লিটন দাস। আগের দিন শেষ বিকেলে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ, পিছিয়ে ছিল ২১১ রানে। আশা ছিল, লিটন ব্যাটারদের নিয়ে কিছুটা লড়াই করবেন। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিয়ে দিনের প্রথম ওভারেই তিনি সাজঘরে ফিরে যান। বাকি তিন উইকেট হারাতে সময় লেগেছে মাত্র ৬ ওভার। স্কোরবোর্ডে মাত্র ১৮ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৪৪.২ ওভারে ১৩৩ রানেই থামে টাইগারদের ইনিংস। পুরো ম্যাচে লঙ্কানদের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন প্রবাথ জয়াসুরিয়া। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে তিনি হয়ে ওঠেন লঙ্কানদের জয়ের অন্যতম নায়ক। এছাড়া বাংলাদেশের ৯ উইকেট শিকার করেছেন স্পিনাররা। ম্যাচে বাংলাদেশের হয়ে দুই ইনিংসে একটিও ফিফটি করতে পারেননি কেউ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের ব্যাট থেকে ৫৩ বলে সর্বোচ্চ ২৬ রান এসেছে। টেস্ট সিরিজ হারের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী বুধবার কলম্বোয় প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।