শেষ মুহূর্তে চট্টগ্রামের স্কোয়াডে ইংলিশ হার্ডহিটার ব্যাটার
শেষ মুহূর্তে চট্টগ্রামের স্কোয়াডে ইংলিশ হার্ডহিটার ব্যাটার
BD HIGHLIGHTS
শেষ সময়ের প্রস্তুতি চলছে জমাটি ক্রিকেট আসর বিপিএলের। ৭ দলের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল) টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামীকাল। ২০ ওভারের টুর্নামেন্টের শিরোপা জিততে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। টুর্নামেন্ট খেলতে ঢাকা আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। আর শেষ মুহূর্তে নতুন এক তারকাকে দলে নিয়ে চমকে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর আগে ইংলিশ তারকা উইল জ্যাকসকে বিশ্বের কাছে পরিচিত করিয়ে দিয়েছিল চট্টগ্রাম। বিপিএলে এসেই নিজের জাত চিনিয়েছিলেন উইল। এবার আরও এক ইংলিশ তারকার দ্বারস্থ হয়েছে বন্দরনগরীর দলটি। তবে উইল জ্যাকসের মত আনকোরা কোনো প্রতিভা নয়। তাদের এবারের সংযোজন প্রতিষ্ঠিত ইংলিশ তারকা ফিল সল্ট। বিপিএলের নিয়ম মেনে সরাসরি চুক্তিতে এই উইকেটকিপার ব্যাটারকে দলে নিয়েছে বন্দর নগরীর দলটি। যদিও টুর্নামেন্টের শুরু থেকে সল্টকে পাওয়া যাচ্ছে না। এসএ ২০ লিগ শেষ করে তিনি দলের সাথে যোগ দেবেন। সেক্ষেত্রে তার দল প্রিটোরিয়া ক্যাপিটালস ফাইনালে উঠলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে চট্টগ্রামের হয়ে খেলতে আসবেন সল্ট। গেল ডিসেম্বরে আইপিএল নিলামে অবিক্রিত থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে সল্ট জানান দেন নিজের টি-টোয়েন্টি সামর্থ্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০ ইনিংসে ১৬৬ স্ট্রাইকরেটে ৬৩৯ রান করেছেন তিনি। দলের প্রয়োজনে উইকেটের পেছনেও বেশ সাবলীল তিনি। ঘরোয়া টি-টোয়েন্টিতেও সাবলীল সল্ট। ২৬ গড় আর ১৫২ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন এই ইংলিশম্যান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।