শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন, বিকালে মুখোমুখি হচ্ছে ভারতের
নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নিগার সুলতানার দল। তবে শেষটা জয় দিয়ে শেষ করতে উদগ্রীব হয়ে আছে টাইগ্রেসরা। মুম্বাইয়ে ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। অন্যদিকে সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। তাদের লক্ষ্য এখন গতি ধরে রাখা ও ফাইনালের প্রস্তুতি আরও শক্ত করা। তিন ম্যাচ হারের পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে হরমনপ্রীত কৌরের দল। এদিকে, ম্যাচটিতে বাংলাদেশের জন্য প্রমাণ করার সুযোগ রয়েছে। ভারতের সঙ্গে সম্প্রতি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলছে বাংলাদেশ। সেজন্য জয়ের সম্ভাবনা রয়েছে। ভারতের বিপক্ষে তাদের ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। সে অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে সফরকারীরা। যদিও এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বাজে গেছে ব্যাটিং লাইনআপে। বোলাররা অল্পরানে প্রতিপক্ষকে আটকাতে পারলেও, রানরেট বজায় রেখে খেলতে ব্যর্থ হয়েছেন জ্যোতি, সুপ্তারা। ব্যাটসম্যানরা এবার ভালো ইনিংস গড়তে পারলে ভারতকে হারানো সম্ভব।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।