১৫২ রানের টার্গেট প্রথমে খুব সহজ মনে হলেও মাঝপথে ঘুরে দাঁড়ায় ফরচুর বরিশালের বোলাররা। ব্রান্ডন কিংয়ের ২২ বলে ঝোড়ো ৪৫ ও সাকিব আল হাসানের ১৫ বলে ২৯ রানের তাণ্ডবের পরই ভাঙন রংপুর শিবিরে। টানা তিন ব্যাটার সুবিধা করতে পারেননি। ফলে ধুঁকতে হয় রংপুর রাইডার্সকে। তবে সাতে নেমে হিসেবটা আবার সোজা করে ফেলেন জিমি নিশাম (১৭ বলে ২৮)। এই ঝোড়ো ইনিংসে ভর করেই জয়ে কাছাকাছি চলে যায় রংপুর। তবে সেখানেও নাটকীয়তার শেষ হয়নি। শেষ পর্যন্ত শেষ ওভারের শেষ দিকে গিয়ে জিততে হয়েছে রংপুরকে। রাইডাররা বরিশালকে হারিয়েছে ১ উইকেটে। শুরুতে ব্যাট করে ২০ বলে তামিমের ৩৩, ২৪ বলে ব্রান্টনের ২৬ আর ২৭ বলে মায়ার্সের ঝোড়ো ৪৬ রানের পর ফরচুন বরিশালের আর কোনো ব্যাটারই রংপুর রাইডার্সের বোলারদের তোপের সামনে টিকতে পারেননি। ফলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানেই থামতে হয়েছে তামিমের দলকে। মুশফিক ৫, সৌম্য ০ আর রিয়াদ করেছেন ৯ রান। রংপুরের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন আবু হায়দার। হাসান মাহমুদের শিকার ২।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।