সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ২১১ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। হাতে আছে আরও পাঁচ উইকেট। এমন অবস্থায় শ্রীলঙ্কাকে যত অল্প রানে থামানো যায়, বাংলাদেশের জন্য তত ভালো। তবে সেই সংখ্যাটা কত? এমন প্রশ্নের উত্তরে শনিবার খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানান, শ্রীলঙ্কা এখন ২১১ রানে এগিয়ে আছে। আমরা যদি আগামীকাল সকালে দ্রুত কিছু উইকেট নিতে পারি, তাহলে আমাদের চতুর্থ ইনিংসে ২৫০ রানের মতো তাড়া করতে হবে। তবে বাংলাদেশে দলের ব্যাটিং ব্যর্থতার মূল কারণ, ঠিকমতো পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারা বলে মনে করেন হেম্প। তার কথায়, সব ব্যাটসম্যানই বলেছে এই উইকেটটা ভালো। ভালো শট খেললে এখানে রান আসবে। দিনের শেষ সেশনে কিছু বল নিচু হয়েছে। তবে সেগুলো স্টাম্পের বাইরের বল ছিল। এর বাইরে আমার মনে হয় না, আমরা ঠিকমতো পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি। এদিকে, শ্রীলঙ্কা অবশ্য আরেকটু বেশি রানে নিরাপত্তা খুঁজছে। দলটির পেস বোলিং কোচ দর্শনা গামাগে সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘আমি মনে করি ৩০০ প্লাস ভালো স্কোর হবে ডিফেন্ড করার জন্য। ফলে আমরা এটাকে লক্ষ্য করে এগিয়ে যাব।’ উল্লেখ্য, প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। আর বাংলাদেশ প্রথম ইনিংসে করতে পারে মাত্র ১৮৮ রান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।